• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

খানসামায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরিক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেয়ায় মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

‎আজ (২৮ জুলাই) সোমবার সকালে সরকারি ভাবে প্রাথমিক বৃত্তি ২০২৫ পরীক্ষায় বৃত্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে খানসামা উপজেলা অন্তর্গত ২০ টি কিন্ডারগার্টেন এক যোগে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা কর্তৃক সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং শিক্ষা অফিসারকে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

‎মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ সরকারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। শিক্ষকরা বক্তব্যে বলেন, সরকারি বৃত্তি-২০২৫ কমিটি যে মনোবাসনা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তারা যে বৈষম্যের স্বপ্ন এঁকেছেন তা কোনদিনই সফল হতে দেয়া যাবে না। এই বৈষম্য কেউ মেনে নেবে না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে হবে।
‎সরকারি কমিটির মতে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা দরিদ্র। এই কথাটি নিতান্তই মিথ্যা কথা। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধনী গরিব সকল শ্রেণীর শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাহলে কেন আজ এই কিন্ডার গার্ডেনের কোমলমতি শিক্ষার্থীদের মনে আঘাত দেয়া হচ্ছে, কেন আজ তারা এই সরকারিভাবে মেধাযাচাইয়ের পরীক্ষাটি দিতে পারবে না। কেন এই বৈষম্য, তারা কি বাংলাদেশের নাগরিক না। সরকারের কাছে আকুল আবেদন কতিপয় অসাধু লোকের কথায় আপনি এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করে বৈষম্য সৃষ্টি করবেন না দেশকে অস্থিতিশীল বানাবেন না।

‎স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপজেলা নির্বাহী অফিসারকে জানায়, আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক দয়া করে আমাদেরকে জীবনের শুরুর লগ্নে একটা বড় মেধা যাচাই মূলক পরীক্ষা না দিতে দিয়ে বৈষম্য সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরই সন্তান আমরা এদেশেরই নাগরিক সুতরাং এটা আমাদের প্রাপ্ত অধিকার আশা করি এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এই বৈষম্যের জন্যই কি দেশ স্বাধীন করেছিল ছাত্ররা।

‎মানববন্ধন শেষে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকারের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com