• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে  “প্রকৃতি ও জীবন ক্লাব” এঁর উদ্যোগে- শিশুকিশোর, কিশোরী শিক্ষার্থীদের  মাঝে  বৃক্ষ বিতরণ 

বার্তা সম্পাদক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে – সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব’-এর  উদ্যোগে- রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে- শিশু-কিশোর, কিশোরী, ছাত্রী,   শিক্ষক,  সাধারণ মানুষের মাঝে “বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপন  করা হয়। 
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে- 

 বুধবার (৩০ জুলাই-২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ  কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের  সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি তার  বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি তার বক্তব্যে  বলেন,  বিদ্যালয়ের শিক্ষার্থীদের  মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।  “আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে।  অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ  ফজলুল হক,সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (নন-টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী,  সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হামিদুল ইসলাম, রহমতগঞ্জ বালিকা উচ্চ   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারীপ্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, রাস্তার পাশে পাশে বৃক্ষ ও তালগাছ রোপনকারি  মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।  

 এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মকর্তা, সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ, অত্র স্কুলের  সকল ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্কুলের  শিক্ষার্থীরা নতুন গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে তারা উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com