• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

ধনবাড়ীতে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।

dailydhakamail / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জুলাই বুধবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবম ও দশম শ্রেণির মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ট্রাইব্রেকারে ৩/১ গোলে জয়লাভ করে নবম শ্রেণি চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ।

পাইস্কা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুল আলম ফকিরের সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস.এম. শহিদুল্লাহ।

স্কুলের সহকারী শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় ফাইনাল খেলা উপভোগ করতে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ খান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, ছাত্রীবৃন্দসহ এলাকার জনসাধারণ।

খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি এবং মেডেল তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদসহ উপস্থিত অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com