• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে  “জুলাই গণঅভ্যুত্থান” বর্ষপূর্তি  পালন  উপলক্ষ্যে আলোচনা সভা, ও চলচ্চিত্র প্রদর্শনী  ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

জুলাই-আগষ্ট-২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থান বর্ষপূর্তি  পালন  উপলক্ষ্যে আলোচনা সভা, ও চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী -২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। জুলাই- আগষ্ট  বিপ্লবে নিহত সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরাবতা পালন ও দোয়া করা হয়।  সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে –

বৃহস্পতিবার (৩১ জুলাই)  সকাল ১১ টায়  সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে – উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম এসময়ে  তিনি তার বক্তব্য বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সেসময়ে  রনাঙ্গণে থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর  পালিয়েছিলেন  শেখ মুজিবুর রহমান। সেসময়ে  আওয়ামীলীগের নেতাকর্মীদের অনেকে একটি দেশে গিয়ে আনন্দ ফুর্তি করেছে। তার বেটি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা জোর করে ক্ষমতায় বসে দেশের অনেক মানুষকে নির্যাতন,     হত্যা, গুম আর লুটপাট করেছে। ছাত্র-জনতার বুকে তার নিজস্ব  বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে ছাত্র-জনতাকে  গুলি করে মেরেছে। জুলাই -আগষ্ট বিপ্লবে স্বৈরাচার হাসিনা প্রায় ২ হাজারের মত মানুষ খুন করে। তারপর ছাত্র-জনতার  জনরোষে জুলাই বিপ্লবে দোসর খুনি হাসিনা পালিয়ে যায়।  তার অনেক দোসরও পালিয়ে গেছে। এখন অনেক স্থানে ছদ্মবেশে  ঘাপটি মেরে রয়েছে দোসর তারা  দেশে থেকে নানা কৌশলে  অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তাদের চিহ্নত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। জুলাই-আগষ্ট বিপ্লবে  আমাদের কলেজের শিক্ষার্থী  শিহাব শহিদ হন। তার জন্য দোয়া কামনা করছি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। 

। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন- অর -রশিদ- খান হাসান, প্রেসক্লাবের সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

 এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জুলাই পুনর্জাগরণ কমিটির সভাপতি  সিরাজগঞ্জ সরকারি কলেজের  পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.কে.এম রেজাউল হক। অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র কলেজে’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানে জুলাই বিপ্লবের যোদ্ধা সিরাজগঞ্জ সরকারি কলেজের  ছাত্রদল নেতা এস.এম. জুয়েল রানা, রোমান আলিফ, মনির হোসেন, ছাত্রশিবির নেতা মেহেদী হাসান, মোঃ মুজাহিদ আলী প্রমুখ।  অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহিদের স্মরণে – জুলাই বিপ্লবের উপর প্রাম্যমান ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাংকন গ্রাফিতি এবং প্রীতি  ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com