• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

২৪ এর গণঅভ্যুত্থান এ মায়েদের ভূমিকা আগামীর বাংলাদেশ নির্মাণে প্রেরণা হয়ে থাকবে- সিরাজগঞ্জ  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

বার্তা সম্পাদক / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

“জুলাইয়ের মায়েরা” শীর্ষক আলোচনাসভা  অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানে  একমিনিট নীরবতা পালন করা সহ দোয়া ও মোনাজাত করা হয়। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে –

শনিবার (২ আগষ্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে, সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর  সভাপতিত্বে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীতে ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও তাদের মায়েরা, বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জুলাই আন্দোলনের প্রামান্য চিত্র অবলোকন করেন। সেখানে যে চিত্র ভেসে আসে তা দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। চলচ্চিত্র প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম  তিনি তার বক্তব্য বলেন, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে যেমন মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তেমনিভাবে ২০২৪ খ্রিঃ এর গণঅভ্যুত্থান আন্দোলনেও তাদের ভূমিকা প্রসংশনীয়। ২৪ এর গণঅভ্যুত্থান এ মায়েদের ভূমিকা আগামীর বাংলাদেশ নির্মাণে প্রেরণা হয়ে থাকবে। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের মায়েদের পাশে রেখে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ  জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র- প্রেসিডেন্ট,  কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য,  জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, জেলাতথ্য অফিসার মোহাম্মদ আলী,

উপ-পরিচালকের কার্যালয়  মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের  উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা বিএনপির সহ-সভাপতি  বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহনকারী ছাত্রপ্রতিনিধি  মুনতাসীর মেহেদী হাসান, সাদিয়া আহমেদ সিনহা, তাহসিন মোবারক তোয়া, লাবণ্য রহমান ছোঁয়া রুকাইয়া ইসলাম, মায়েদের মধ্যে থেকে সাথী খানম,বুলবুলি খাতুন, মনিরা পারভীন স্মৃতিচারণনকরে বক্তব্য রাখেন। এসময়ে অনুষ্ঠানে জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানে যোদ্ধা শিক্ষার্থী, মায়েরা, অভিভাবক  এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com