• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সাতক্ষীরায় স্ত্রী কে কুপিয়ে জখমের অভিযোগে স্বামী আটক

বার্তা সম্পাদক / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আজহারুল ইসলাম সাদী:

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কে কুপিয়ে জখমের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) সকালে তালা উপজেলা জেঠুয়া বাজার এলাকার ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী।

অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ. সালাম ফকিরের ছেলে। আহত স্ত্রী তৃষ্ণা আক্তার জেঠুয়া ব্রাক মাঠ সংগঠক হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয়রা গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com