• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

ঝিকরগাছায় সাংবাদিককে ঘিরে অপপ্রচার, দুইজনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন ( ১৯ জুলাই) ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার বিষয়টি ফেসবুক আইডিতে প্রকাশ করেন আশরাফুজ্জামান বাবু। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আশরাফুজ্জামান বাবুকে হয়রানি, অপদস্ত ও সন্মানহানী করার উদ্দেশ্যে ২৩ জুলাই দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাহার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়া ২২ জুলাই দুপুর ১২ টায় আসামি মিন্টু মিয়া ও ২৩ জুলাই বিকাল ৬টায় মিন্টুর স্ত্রী খাদিজা বেগম মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বয়ানে বাদীর বিরুদ্ধে স্থানীয় ঝিকরগাছা নিউজ ২৪ গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার প্রদান করে ঘৃণা ছড়ায়। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানীর ঘটনা ঘটেছে।

মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা থানা ইনচার্জ (ওসি) কে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com