• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি; খাগড়াছড়ি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থা — একটি ধর্মীয়, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
৪ আগস্ট ২০২৫, রবিবার বিকাল ৩টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর নেতৃত্ব দেবে। সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জনের মধ্য দিয়ে তোমরাই এই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারো।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সুমন। তিনি বলেন, “এই সংবর্ধনা শুধু একটি সম্মাননা নয়, বরং শিক্ষার্থীদের জন্য এটি আগামী দিনের প্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষা ও চরিত্রের সমন্বয় ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাশেদ, উপজেলা সমাজ সেবা অফিসার; জনাব শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা একাডেমিক সুপারভাইজার; এবং জনাব আবুল খায়ের, সভাপতি, ইসলাম প্রচার সংস্থা, যিনি সভাপতির দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান এবং সংবর্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সঞ্চালকের দায়িত্বে ছিলেন জনাব আলাউদ্দিন আল হেলাল, আহ্বায়ক, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সহযোগিতা করেন পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com