• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বদলগাছীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

dailydhakamail / ২৯৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ‘জুলাই গণআন্দোলনের’ প্রথম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী উপজেলা চত্বরে এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে স্লোগানমুখর ও প্রাণবন্ত।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইলিয়াস হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আহসান হাবিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক ও বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বর্তমান উপজেলা আমির মাওলানা ইয়াছিন আলী।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী এক দৃপ্ত উচ্চারণ, যেখানে জনগণ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছিল। এই আন্দোলনের বর্ষপূর্তিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি নতুন করে অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

তাঁরা আরও বলেন, বর্তমান শাসনব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার হুমকির মুখে পড়েছে। তরুণ সমাজের বেকারত্ব ও নাগরিক অধিকার সংকোচনের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবির পাশাপাশি পি.আর. পদ্ধতির ভিত্তিতে নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক নিপীড়নের অবসান চেয়ে দাবি জানান। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামীর নীতিমালা হতে পারে কার্যকর একটি বিকল্প।

সমাবেশ শেষে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল গণমিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছিল নানা ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগান। পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com