• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ২৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আনোয়ারের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা নবগঠিত কমিটি।

সভাটি অনুষ্ঠিত হয় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে, সানমুন নার্সিংহোম, জান-এ-সেবা হাউজিং, অফ দ্য গেট, বগুড়া।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
তিনি বলেন—“আজ বাংলাদেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য প্রকাশ করাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সাংবাদিক আনোয়ারের ওপর প্রকাশ্যে যে মধ্যযুগীয় হামলা হয়েছে, তা গণতন্ত্র, মানবাধিকার ও সাংবাদিকতার প্রতি এক চরম অবমাননা।
আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন: সিনিয়র সহ-সভাপতি: মোঃ আবু রায়হান,সহ-সভাপতি: মোঃ আইয়ুব আলী তালুকদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এএসএম রায়হান,যুগ্ম সম্পাদক: আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক: মোঃ সাব্বির হোসেন সাবদুল,সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক: মোঃ ইমরান তালুকদার,সহ-প্রচার সম্পাদক: মোঃ কাউসার হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুর রশিদ,শ্রম বিষয়ক সম্পাদক: আব্দুস সোবাহান পুটু,সহ-শ্রম বিষয়ক সম্পাদক: মোঃ আল-আমিন হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা: হাফসা খাতুন,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: সানিয়া রহমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক: মোঃ ফজলুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ রায়হান ফাইদুল,শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রভাষক জহুরুল ইসলাম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: নূর মোহাম্মদ মাস্টার।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ আব্দুল হান্নান, মোঃ শাজাহান আলী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com