• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

চিতলমারীতে ওয়ার্ড বিএনপি’র সম্পাদককে মুখ বেধে নির্যাতন, সভাপতি বহিস্কার

বার্তা সম্পাদক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অতনু চৌধুরী (রাজু) খুলনাঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালা (৪২)কে ডেকে নিয়ে মুখ বেধে ৪ ঘন্টা ধরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

গত সোমবার (১১ আগস্ট) রাত ১০ টায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে। আহত সাধারন সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালা শ্রীরামপুর গ্রামের বৃদ্ধ দেবদাস বিশ্বাস ও বৃদ্ধা ফুলমালা বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান। বহিস্কৃত সভাপতি রবিউল শেখ সোনাখালী গ্রামের নুরল শেখের ছেলে। নির্মমতার শিকার দেবাশিষ বিশ্বাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আহত দেবাশিষ বিশ্বাস কালা বলেন, গত শনিবার রাত ৮টার দিকে তিনি ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ এক সাথে শ্রীরাপুর গ্রামের আশিষের দোকানে চা পান করেন। চা খাওয়া হলে রবিউল তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেবাশিষ তার নিজের মোটরসাইকেলে করে রবিউলকে সোনাখালী বিলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক দেবাশিষের মুখ বেধে ফেলে। পরে বিলের মধ্যে একটি মৎস্য ঘেরের ঘরে নিয়ে ৪ ঘন্টা ধরে তাকে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় রবিউল ও তার লোকেরা দেবাশিষের পকেটে থাকা ৪৩ হাজার টাকা এবং সুজুকি সিকসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ১০০ টাকার ৩ টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখে এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। রাত সাড়ে ১২ দিকে পাশের ঘেরের সোনাখালী গ্রামের প্রভাত বালা বিষয়টি দেখতে পেয়ে চিতলমারী ৫নং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মোক্তার সরদারকে মোবাইল ফোনে বিষয়টি জানান। মোক্তার সরদার লোকজন নিয়ে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। এখন পুনরায় হামলার আতংকে রয়েছেন।

চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে বহিস্কার করা হয়েছে এতে আমি দুর্বল না। আমার ভাই নান্নুকে দিয়ে ওর আড়তে মাছ বিক্রি করতে পাঠিয়েছিলাম। ও সেই মাছ থেকে চুরি করেছে। আমার ভাই-ব্রাদার আছে তাদের কাছে শুনে সন্ধ্যার পরে আপনাদের বিস্তারিত জানাব।

এ বিষয় আহত দেবাশিষ বিশ্বাসের বাবা দেবদাস বিশ্বাস, মা ফুলমালা বিশ্বাস ও স্ত্রী কমলা বিশ্বাস বলেন, ‘চা দোকান থেকে কৌশলে দেবাশিষকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। জীবনে কোন দিন ফিরে আসতে পারতো না। মোক্তার সরদার তাকে উদ্ধার করেছে। আমরা এই ঘটনার সুবিচার চাই।

চিতলমারী ৫নং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুইজনই ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। এ নিয়ে ওদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। সেই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুমতি সাপেক্ষে-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার ৫নং চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, গত সোমবার রাতে আহত দেবাশিষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com