• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বগুড়ায় শজিমেক হাসপাতালের পরিচালকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ — বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মোঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল এবং ডা. আবু জাহেদ ফিরোজ মোঃ লায়েল।

সাক্ষাতে হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সার্বিক চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা, বহিরাগত দালালমুক্তকরণ এবং স্বাস্থ্য খাতের অন্যান্য উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সরকারি হাসপাতালে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস খাতুন নাজমা, কার্যনির্বাহী সদস্য মোঃ শাজাহান আলী, মোঃ আরিফ হোসেন, মোঃ শাহাদত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com