• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক, গুলিবর্ষণের পর শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

মাটিরাঙ্গা প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়িতে সন্ত্রাস দমনে সেনাবাহিনী আবারও সফল অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে আটক করে। তার কাছ থেকে ২টি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমার অবস্থান সম্পর্কে তথ্য দেয়। ওই তথ্যের ভিত্তিতে সকালে শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কংচাই মারমা পালানোর চেষ্টা করে এবং একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর পালানোর পথ না পেয়ে হঠাৎ ছাদ থেকে লাফ দেয়।

গুরুতর আহত অবস্থায় কংচাই মারমাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

অভিযানস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্তুজ এবং ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। সেনা সূত্র জানায়, কংচাই মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি ও আশপাশের এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র সন্ত্রাসের মাধ্যমে স্থানীয়দের মাঝে ভয় সৃষ্টি করে রেখেছিল। তার বিরুদ্ধে একাধিক অপহরণ মামলা রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com