• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন

চৌহালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

চৌহালী (সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বেবিষ্ঠান মোড়ে বিএনপির পার্টি অফিসে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম খান আলীম।এসময় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিস সিকদার, সহ সভাপতি শহিদ তালুকদার, সহ সভাপতি বকুল সিকদার, আ: হাকিম বিএসসি, মো,আরিফ বিএসসি, যুগ্ম সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ, শামীম মাহমুদ, যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল কাদের মোল্লা,সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক তরফদার ওবায়দুল্লাহ,ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, যুবদল নেতা হাসান মোল্লা, কৃষক দলের আহবায়ক মো: আ: কদ্দুস, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও খাষকাউলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম, প্রমিক দলের খোকন পরামানিক, মাইন উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্হিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com