• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ব্রাহ্মণ সংসদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা

dailydhakamail / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :- বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কার্যকরী পরিষদের সভা ও বার্ষিক পূজা পদ্ধতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৫ আগস্ট) টাঙ্গাইল আদালতপাড়ার শ্রীশ্রী কালিবাড়ী (বড় কালী বাড়ী) মন্দিরের মিটিং রুমে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাহ্মণ প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী শ্যামল হোড়, প্রনব ভট্টাচার্য বলাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শ্রী অমল ব্যানার্জী এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির পুরোহিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উত্তম চক্রবর্তী।

আশীষ কুমার ভাদুড়ীর পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্বশান্তি কামনায় বেদপাঠ করেন জেলা ব্রাহ্মণ সংসদের সহ-সভাপতি জ্যোতি বিনোদ গোশ্বামী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল কুমার চক্রবর্তী।

অতিথিদের বক্তব্যে শ্রী শ্যামল হোড় বলেন—
“বাংলাদেশ আমাদের সবার। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে সহাবস্থান করতে হবে। সুখে-দুঃখে, বিপদে-আপদে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে।”

অমল ব্যানার্জী তার বক্তব্যে বলেন—
“কোনো সমস্যা হলে আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন। ন্যায়ের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো।”

সভায় আরও বক্তব্য রাখেন সুশীল ভট্টাচার্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোপাল চক্রবর্তী, গোপালপুর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী, ঘাটাইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জেলা শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক প্রবল কৃষ্ণ রায়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক রতন কুমার চক্রবর্তী।

সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গৌতম চন্দ্র বাগচী, সুমন চক্রবর্তী, মিলন চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী, সুবীর কুমার ভৌমিক, গৌতম চন্দ্র গোশ্বামী, দিলীপ চক্রবর্তী, প্রদীপ চন্দ্র চক্রবর্তী, বিভূতি ভূষণ চক্রবর্তী, রাখাল চন্দ্র আচার্য, প্রলয় কান্ত ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য, মানিক সান্যাল, বাদল কুমার আচার্য, সুজন কুমার চক্রবর্তী, সুস্মিতা ভট্টাচার্য, বিনয় চন্দ্র মুন্সী, পুলক চক্রবর্তী, অনাথ চক্রবর্তী, রবীন্দ্র চক্রবর্তী, কৃষ্ণ চক্রবর্তী, দীপক চক্রবর্তী বিপুল, আশুতোষ সান্যাল, সুশীল আচার্য, সাধন চক্রবর্তী, পরিতোষ কুমার, বিনয় ঘোষাল, তাপস চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, আশুতোষ চক্রবর্তী, দিপক চক্রবর্তী, সুনিল ভট্টাচার্য, শীতল চক্রবর্তী, বাবুল মৈত্র, প্রদীপ কুমার চক্রবর্তী, গণেশ গোশ্বামী, সঞ্জয় ভট্টাচার্য, সতীশ ভট্টাচার্য, বিভূতি কুমার ভট্টাচার্য প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com