• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছীতে খলসানি তৈরিতেই চলে উজালপুর গ্রামের মানুষের জীবিকা !

dailydhakamail / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী(নওগাঁ )প্রতিনিধি:- কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি খলসানি।
বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ খলসানি তৈরি করে শত বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছে নওগাঁর বদলগাছী উজেলার মিঠাপুর ইউনিয়নের উজালপুর গ্রামের প্রায় অধিকাংশ পরিবার। যা জেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করা হয়ে থাকে। বছরের ৬ মাস তাদের ব্যবসা ভাল চললেও বাকি ছয় মাস অভাব-অনটনে কাটে কারিগরদের সংসার ।

বর্ষা মৌসুমের শুরুতেই খলসানির চাহিদা তুলনামূলক বেড়ে যায়। সে কারণে উপজেলার উজালপুর গ্রামের  নারী-পুরুষ ও শিশুরা ব্যস্ত হয়ে পড়েন বাঁশের তৈরি মাছ ধরার বিশেষ এক ধরনের ফাঁদ খলসানি বানানোর কাজে। স্থানীয়ভাবে এর নাম খলসানি হলেও কোথাও কোথাও চাঁই বা ঢেউল নামেও পরিচিত এই মাছ ধরার বাঁশের যন্ত্রটি।

জৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত খলসানি বিক্রি থেকে যা আয় হয় তা দিয়ে কিছুটা স্বচ্ছলতায় দিন কাটে তাদের। বছরের বাকি ৬ মাস অন্য কাজ করে কোন মতে সংসার চালাতে হয় বলে জানান এই গ্রামের খলসানি তৈরির কারিগর ও বিক্রেতারা।

একসময় জেলার বিভিন্ন খাল-বিল, নদী-নালা, পুকুর ও ধান ক্ষেত পানিতে পরিপূর্ণ থাকায় বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ ধরনের ফাঁদ খলসানির ব্যাপক চাহিদা থাকলেও এখন আর সে অবস্থায় নেই। সে স্থান দখল করে নিয়েছে আধুনিক প্রযুক্তির কারেন্ট জাল। ফলে  হাট-বাজারে খলসানির আমদানির তুলনায় বেচা-বিক্রি কম বলে জানান স্থানীয় খলসানি বিক্রেতা।

তবে উত্তরাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে এখানকার তেরি চাঁই বা খলসানির ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান কারিগররা । উপজেলার কোলা ,ভাণ্ডারপুর,গোবরচাপা ,
পাহাড়পুর ,বদলগাছী হাটে এই সব খলসানি বিক্রি হচ্ছে ।
বাজারে এখন প্রতি পিচ খলসানি বিক্রি হচ্ছে ছোটগুলো ৪৫০ টাকা আর বড় গুলো ৫৫০ টাকা।

রুচির পরিবর্তন আর যান্ত্রিকতার দাপটের পরেও এই হস্তশিল্পকে টিকিয়ে রাখার জন্য শত বছরের পুরনো বাপ-দাদার এ পেশাকে আঁকড়ে ধরে বাঁচার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উজালপুর গ্রামের অর্ধশতাধিক এই দরিদ্র পরিবারগুলো। সরকারি-বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা বা ঋণের সুবিধা পেলে  তাদের এ পৈত্রিক ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো বলে জানান এই গ্রামের খলসানি তৈরি কারিগরেরা ।

সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন রক্ষা পাবে এই নান্দনিকতা পূর্ণ হস্তশিল্পটি অন্যদিকে খলসানী তৈরির কারিগররা খুঁজে পাবে স্বাবলম্বী হবার পথ, এমন প্রত্যাশা করছেন বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের হিন্দু পল্লি উজালপুর গ্রামের এই দরিদ্র পরিবারগুলোর।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com