• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড

কাশিয়ানীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব

dailydhakamail / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সাকিব সাদিক,গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ফরিদপুর এলাকা থেকে অনুসরণ করা হয়। পরে বাসটি কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রী মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮)-এর কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মনির ও ওয়াসিম সিদ্দিকী— দু’জনেরই বাড়ি ঢাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তারা কৌশলে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে মাদক পরিবহন করে আসছিলেন।
র‌্যাব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াল ছোবল দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারের মাধ্যমে প্রায়ই মাদক পরিবহন করা হয়। নিয়মিত তল্লাশি ও নজরদারি না থাকায় এ মহাসড়ককে কাজে লাগাচ্ছে মাদকচক্র।
আটক আসামিদের ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com