• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের ৯ম গ্রেড দাবিতে মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি :

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনের আয়োজন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার কুড়িগ্রাম জেলা। এতে অংশ নেন জেলার বিভিন্ন সরকারি হাই স্কুলের অর্ধ শতাধিক শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। একই গ্রেডে নিয়োগ পাওয়া অনেক ক্যাডার কর্মকর্তা আর্থিকভাবে বহুগুণ অগ্রগতি অর্জন করেছেন, অথচ মাধ্যমিক সহকারী শিক্ষকরা এখনও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। তারা দ্রুত ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানান।

তারা আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজে নিবেদিত থেকেও যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং তা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।#


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com