• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ।

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন ভ্যানচালক, অতঃপর আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বাড়ি আঙ্গিনায় গাঁজা চাষ করার দায়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পবিত্রঝাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিত উল্যার ছেলে।

জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় সুকৌশলে গাঁজার চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট আশিকুজ্জামানের নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারটি গাঁজার গাছসহ রফিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে পীরগাছা থানা পুলিশের গাড়িতে করে তাকে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com