• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শেরপুর থানা থেকে পালানো আসামি ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার।

dailydhakamail / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আবার শেরপুর থানা-পুলিশের হেফাজতে আনা হয়।

ওই আসামির নাম রাব্বি মিয়া (২৭)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামে।

পুলিশ জানায়, রাব্বি মিয়াকে গত ৬ সেপ্টেম্বর শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল সাড়ে ছয়টায় শেরপুর থানায় আনা হয়। তাঁকে রাখা হয় থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে। সকাল সাতটার দিকে তিনি বাথরুমে যাওয়ার কথা বললে, কর্তব্যরত কনস্টেবল রাশেদুল ইসলাম তাঁকে বের করে আনেন। এ সময় রাব্বি আচমকা পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বি মিয়ার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ জুলাই ভবানীপুর ইউনিয়নের একটি বাড়িতে চুরির মামলায় রাব্বিকে সন্দেহ করা হয়।

গত শনিবার ভোরে কালিয়াকৈর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর রাব্বিকে ধরতে শেরপুর, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় পুলিশের একাধিক দল তৎপর হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে আজ সকালে সলঙ্গা উপজেলার একটি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে থানার হেফাজতে নেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com