• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরে ভক্তদের আরাধনায় পালিত হলো শ্রী রাধা কৃষ্ণ লীলা কীর্তন

dailydhakamail / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শেরপুর সান্যালপাড়া শ্রী শ্রী কালাচাঁদ মন্দির অঙ্গনে শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৪ প্রহরব্যাপী (৮ দিন) শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কীর্তন।

এ কীর্তন শেরপুর পৌরসভা তথা পুরো উপজেলার অন্যতম বৃহৎ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভা। প্রতিবছর ভাদ্র মাসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত এই মহোৎসবে শেরপুর ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ ভক্তবৃন্দের আগমন ঘটে। আগত ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা কাঙালি ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি কীর্তন উপভোগের জন্য মন্দির প্রাঙ্গণ সাজানো হয় মনোরম পরিবেশে।

আয়োজকরা জানান, এটি শুধু কীর্তন নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের এক মহামিলনমেলা। উদ্বোধনী দিন থেকে সমাপ্তি পর্যন্ত শান্তিপূর্ণভাবে যজ্ঞানুষ্ঠান চলে। এই আয়োজন বর্তমান প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে।

গত ৭ সেপ্টেম্বর রাত ৩টায় এই মহাযজ্ঞে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, ধুনট-শেরপুরের জনপ্রিয় নেতা আলহাজ্ব জানে আলম খোকা।
তিনি বলেন—“শেরপুরের মাটিতে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা কোনো দিন বিলীন হতে দেব না। শুধু আমি নই, আমার মতো আরও অনেকে আছেন, যারা এ সম্প্রীতির বন্ধন রক্ষা করতে সদা সচেষ্ট থাকবেন। তবে এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডলসহ অনেকে।

শিশিরভেজা সকালে ভক্তবৃন্দরা নানা সাজসজ্জায় শোভাযাত্রার মধ্য দিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com