• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

শ্রীমঙ্গলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ ও মিলাদ মাহফিল। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫ইং) বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত শ্রীমঙ্গল পুরান বাজার ও সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পুরান বাজার রোডে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত আল্লামা আব্দুন নূর (বড় হুজুর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারকাযুস সুন্নাহ কমগ্রেজ প্রতিষ্ঠাতা-পরিচালক ও খিদমাতুল উম্মাহ বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরী।
বিশেষ অতিথিবৃন্দ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি ও থানা জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলার সাধারণ সম্পাদক ও কাছারী জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা মোঃ নাছির উদ্দিন, রুপসপুর জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা হাফিজ জুনাইদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও আলোচনা ছাড়াও রাসুল (সা.)-এর জীবনাদর্শ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা রাসুল (সা.)-এর প্রেম, দয়া, সাম্য ও মানবতার বাণী বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাম, শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখা এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখা।

ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রিয় নবী (সা.)-এর আদর্শে জীবন গঠনের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com