• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

dailydhakamail / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- রাজধানী ঢাকার মিরপুর, দুয়ারিপাড়া, আণবিক শক্তি ৫ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গত ১০ সেপ্টেম্বর, বুধবার এক তরুণের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি–এর সিনিয়র রিপোর্টার এস. এম. রফিক দ্রুত রূপনগর থানাকে অবগত করেন।
পুলিশ তার প্রেরিত খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়ভাবে, ঘটনাস্থলে উপস্থিত কিছু স্থানীয় ব্যক্তি সাংবাদিক এস. এম. রফিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। আরও অমানবিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে যে—যদি লাশের ময়নাতদন্ত হয়, তবে এস. এম. রফিকের প্রাণহানি ঘটিয়ে ময়নাতদন্ত করা হবে।

সাংবাদিকদের উপর এই ধরনের হুমকি ও মানসিক নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা, সত্যের পক্ষে সংবাদ পরিবেশ এবং গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কিছু অসামাজিক ব্যক্তি তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজকে বাধাগ্রস্ত করতে নৃশংস পন্থা অবলম্বন করছে, যা কোনোভাবেই সহনীয় নয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন,“সাংবাদিকদের উপর প্রাণনাশের হুমকি প্রদান একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,
“সাংবাদিক এস. এম. রফিক-কে প্রাণনাশের হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। এটি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অপরাধমূলক হুমকি। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এ ধরনের হুমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আমাদের কিছু প্রশ্ন
১। সাংবাদিক এস. এম. রফিকের অপরাধ কি?
২। সত্য সংবাদ পুলিশকে দেওয়া কি অপরাধ?
৩। সঠিক সংবাদ প্রকাশ করা কি অপরাধ?

প্রিয় সাংবাদিক সহকর্মী, ভাই-বোন ও বন্ধুগণদের আহ্বান–
১। আপনারা সবাই সত্যের পক্ষে কলম চালিয়ে যান, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করুন।
২। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান।
৩। যদি কেউ ভয় পান, তাহলে মুখ লুকিয়ে থাকুন, তবে মুখ লুকিয়ে রাখার দীর্ঘমেয়াদি দায় একদিন আপনার উপর পড়বে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com