• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন।

বগুড়ায় পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের প্রেমে পড়ে সর্বস্বান্ত প্রেমিকা মোছাঃ তুলা রানী

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গুলজার ক্রাইম রিপোর্টার বগুড়া: পুলিশ সদস্যদের পরকীয়া প্রেম ও অনৈতিক কর্মকাণ্ডে আসক্তি দিন দিন বাড়ছে। এমন অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ভুক্তভোগী মোছাঃ তুলা রানী। লিখিত বক্তব্যে তিনি জানান, পুলিশ কনস্টেবল মোঃ আব্দুর রহমান (৩৬), বিপি নং-৮৯১১১৩০৬৪৬-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। বিবাহের প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান দীর্ঘদিন তাকে শারীরিকভাবে ভোগ করেন এবং প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে উল্টো সম্পর্ক ছিন্ন করেন ওই পুলিশ সদস্য। তুলা রানীর অভিযোগ, তিনি তালাকপ্রাপ্ত হওয়ার পর সাভারের একটি গার্মেন্টসে কাজ করতেন। আব্দুর রহমান একই এলাকার হওয়ায় পরিচয়ের সূত্রে যোগাযোগ শুরু হয়। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপচারিতা, পরে দেখা-সাক্ষাতের মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি হয়। গত ১ বছর ধরে বগুড়া শহরের বিভিন্ন হোটেল ও পার্কে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন আব্দুর রহমান। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর তুলা রানীর নিজ বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। পরে বিয়ে না করে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি তুলা রানী তার পরিবারকে জানালে তারা আব্দুর রহমানের বাড়িতে অভিযোগ জানাতে গেলে তার পরিবার ঘটনাটি গোপন রাখতে বলেন এবং দ্রুত বিয়ের আশ্বাস দেন। কিন্তু পরে আব্দুর রহমান ছুটি শেষে কর্মস্থলে ফিরে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। সংবাদ সম্মেলনে তুলা রানী পুলিশের উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রতি ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com