• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

রাষ্ট্র ও আইনের পক্ষে অবস্থান নেওয়ায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিনের বিরুদ্ধে মিথ্যা দোষারোপের প্রতিবাদ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি আলামিন: গত মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুর দরগা এলাকায় এক নবদম্পতির মধ্যে ঘটে যাওয়া পারিবারিক ঘটনার জেরে নববধূ জেসমিন আক্তার গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ঘটনাস্থলে নিহতের পরিবারের গার্জিয়ান জিকরুল ইসলাম উপস্থিত না থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গ্রামবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে কৌশলগত পদক্ষেপ নিয়ে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার আগে মরদেহ থানায় আনা হলেও নিহতের স্বজনরা সেখানে পৌঁছান গভীর রাতে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সন্দেহজনক মৃত্যু হওয়ায় আইনের প্রক্রিয়া অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত করা বাধ্যতামূলক। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, নীলফামারী জেলা কমিটির একটি টিম স্বজনদের আহ্বানে ঘটনাস্থলে যায়। তারা প্রত্যক্ষ করেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও প্রকৃত ঘটনা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দুঃখজনকভাবে, এ ঘটনার সত্য অনুসন্ধান না করে কিছু পক্ষ সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ তোলে। অভিযোগ করা হয় যে তিনি ঘটনাস্থলে আর্থিক দাবি করেছেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। নিহতের স্বজনদের আবেগঘন কিছু বক্তব্যকে বিকৃত করে কিছু ব্যক্তি ও গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচারের চেষ্টা করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, নীলফামারী জেলা কমিটি এ ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন—সাংবাদিক আল আমিন রাষ্ট্র ও আইনের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ কেবল ব্যক্তিগত মানহানি নয়, আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করারও অপচেষ্টা। সংস্থার পক্ষ থেকে বলা হয়—যারা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে এবং সাংবাদিক আল আমিনকে হেনস্তার চেষ্টা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে গুজব ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com