• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমায় পর্যটন স্পট কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

dailydhakamail / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি:- দীর্ঘ ১৮ মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। একসময় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত কেওক্রাডং বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে পর্যটকরা এই পাহাড়ি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এ ঘোষণা দেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত প্রজ্ঞাপন জারি হয়নি, যদিও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে।

রুমা সদরের মুসলিমপাড়ার বাসিন্দা ও পেশায় পর্যটন গাইড মো. আলমগীর (৩৮) বলেন, “কেওক্রাডং পর্যটকদের জন্য খুলে দেওয়া হলে টুরিস্ট গাইডদের জন্য বড় উপকার হবে। প্রচুর পর্যটক এলে আমাদের আয়ের উৎস তৈরি হবে, যা পরিবারের জন্যও মঙ্গল বয়ে আনবে।” তবে তিনি উল্লেখ করেন, স্থানীয় গাইডদের বিষয়ে এখনো উপজেলা প্রশাসন কোনো নির্দেশনা দেয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল রুমা-থানচি সড়কে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যদের ব্যাংক ডাকাতি ও সহিংসতার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে রুমার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। সে সময় থেকে কেওক্রাডংসহ আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে প্রথমে বগালেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়, তবে কেওক্রাডং এতদিন বন্ধ ছিল।

অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও খুলে দেওয়া হচ্ছে কেওক্রাডং। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই শৃঙ্গ থেকে বান্দরবানের পাহাড়ি দৃশ্য উপভোগে প্রস্তুত হয়ে উঠছেন পর্যটনপ্রেমীরা। তবে ভ্রমণের আগে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com