• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোররাতে ডিবির বড় অভিযান: নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি চ্যাম্পিয়ন সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক :– বগুড়ায় মৎস্য হ্যাচারি পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা সমাধানে করণীয় নির্ধারণে মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়ার চারমাথা এলাকার সেঞ্চুরী মোটেলে মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতি, বগুড়ার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার মৎস্য হ্যাচারিগুলো পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি পেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতি, বগুড়ার সভাপতি মো. খুরশীদুল ইসলাম। সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সোহেদী হাসান তাজু।

এ সময় সমিতির কার্যকরী সভাপতি মো. সাইফুল ইসলাম বিল্টু, সহসভাপতি মো. মঞ্জুরুল হক সোনা, জোবাইদুল ইসলাম সবুজ, আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী রিপন, উপদেষ্টা মকবুল হোসেন, মো. মুলতান মাহমুদ, আহসান হাবিব আতিকসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বগুড়া জেলার যেসব মৎস্য হ্যাচারি মালিক এখনো সমিতির সদস্য হননি, তাদের দ্রুত সমিতির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মো. খুরশীদুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com