চিলমারী কুড়িগ্রাম সংবাদদাতা :কুড়িগ্রাম, চিলমারী উপজেলার বাসিন্দা মোঃ ছাবেদ আলী মন্ডল সাবেক সেনা সদস্যের দিন যেন রাতের অন্ধকারে ঢেকে যাচ্ছে প্রতিনিয়ত। পাঁচ সদস্যের এই সংসারটিতে একমাত্র উপার্জনের মানুষটি আজ দিশেহারা এদিক সেদিক ছুটেও মিলছে না কোন কাজ, টানতেযেন পারছেনা এই সংসারের বোঝা। নিরুপায় হয়ে আমাদের বলেন, ১৯৯৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে সুন্দর ও সুশৃংখলভাবে চাকরি করিয়া জিতেছিলাম একদিন হঠাৎ করে একজন গোয়েন্দা সংস্থার লোকের সাথে রাজনৈতিক আলাপচারিতায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি এটাকে কেন্দ্র করে রাতের আঁধারে নাটক সাজিয়ে আমাকে ৩ আগস্ট ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের সময় সেনাবাহিনী হতে বাধ্যতামূলক অবসর প্রদান করেন। যার ফলে পেনশন বলতে কিছুই পায়নি বর্তমানে স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছি পরিবারটি আমার উপর নির্ভরশীল হওয়ায় বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধরনা দিয়ে বেরিয়েছি মেলেনি কোন চাকরি বা কাজ, যার কারণে স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে খেয়ে না খেয়ে কাটছে জীবন। এমতঅবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী যদি কোন ভাবে আমার পেনশনটি ফেরত দিত তাহলে স্ত্রী সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে একটু ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারতাম , বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকব ।