• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

‎বগুড়ায় ইজিবাইকসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ‎

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

শিবলু রহমান শাজাহানপুর প্রতিনিধি: ‎বগুড়ার শাজাহানপুর ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে অভিনব কায়দায় অটোরিকশা ও ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে অটো মিশুক গাড়িসহ গ্রেফতার করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মেহেদী হাসান আকন্দ নামে এক অটো চালক যাত্রী তুলতে দাঁড়ালে দুইজন অজ্ঞাতনামা মহিলা ভাড়া মিটিয়ে আশেকপুর শাহপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টা ৩৫ মিনিটে আশেকপুর শাহপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে হঠাৎ দুইজন অজ্ঞাতনামা পুরুষ গাড়ি থামিয়ে চালকের সঙ্গে ধস্তাধস্তি করে চাবি ছিনিয়ে নিয়ে তাকে ফেলে দিয়ে অটো মিশুকটি চুরি করে নিয়ে যায়। ‎ঘটনার পর ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে ৩০ সেপ্টেম্বর পুলিশ তদন্ত শুরু করে। ১অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এবং শেরপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে নিম্নোক্ত আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলো, শাজাহানপুর উপজেলার ডোমানপুকুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোঃ সুলতান আহম্মেদ (৩৬), মোঃ সুলতানের স্ত্রী মোছাঃ মল্লিকা (২৬), একই গ্রামের কারিগর পাড়ার নুর আলমের ছেলে মোঃ সুমন (২৫), মৃত নিয়ামতুল্লাহ ফকিরের ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে সব্দুল (৪২), নুর নবীর স্ত্রী মোছাঃ সুমাইয়া বেগম (২২), মৃত আজিমুদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (২২)। চোর চক্রের শীর্ষ অপরাধী মোঃ সুলতান (৩৬) এর বিরুদ্ধে পূর্বে ৭টি চু’রির মামলা, ৭টি মা’দক মামলা, একটি অ’স্ত্র মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক দণ্ডবিধি আইনের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু ও শালিকাকে যাত্রী সাজিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছি’নতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। গ্রে’প্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com