• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার:- রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বগুড়া জেলা শিক্ষক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র‌্যালিটি বগুড়া জিলা স্কুলের আমিনুল হক দুলাল অডিটরিয়ামে এসে শেষ হয়। অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সমজান আলী আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, সহকারী মুজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। বক্তারা বলেন, “শিক্ষক জাতির আলোকবর্তিকা, তাদের হাত ধরেই গড়ে ওঠে জ্ঞানভিত্তিক সমাজ ও সমৃদ্ধ দেশ। শিক্ষক ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৩ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর অর্থাৎ ১৯৯৪ সাল থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি পালন শুরু হয়। বগুড়ার শিক্ষক সমাজের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষকতার মর্যাদা রক্ষায় এবং শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনের শেষে শিক্ষক সমাজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সমাপ্ত হয় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপনের এই বর্ণাঢ্য আয়োজন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com