• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বগুড়ায় ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মো: গুলজার রহমান ক্রাইম রিপোর্টার: বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে, এসআই মামুনের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই এলাকার অন্তত ২০০ জন নারী ও পুরুষের নামে মামালা দায়ের। রবিবার দিবাগত রাতে ২১ জন নারী ও পুরুষকে গ্রেফতার করে, আজ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে বগুড়ায় কর্মরত থাকাকালীনে বারবার আলোচিত-সমালোচিত হয়েছে এসআই মামুন। স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকাকালে, ওই এলাকাবাসী ওনার একটি ছদ্মনাম রেখেছেন, নামটা ভাষায় প্রকাশ করা যাবে না। একই জেলায় কোন অপশক্তির প্রভাব খাটিয়ে বারবার আসেন। এইবার ভাইস চেয়ারম্যান রাজুকে গ্রেফতার কাণ্ডে ঘটনায়, শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় ওই রাতেই এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে রেজ্জাকুল ইসলাম রাজুসহ দুই শতাধিক নারী-পুরুষের নামে থানায় মামলা করেন। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ কয়েক দফা অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হয় ১১ জন নারী ও ১০ জন পুরুষকে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই চক ভোলাখাঁ গ্রামের বাসিন্দা। তাঁরা পেশায় ভ্যানচালক ও দিনমজুর। আর নারীরা সবাই গৃহিণী। এদিকে আজ সোমবার চক ভোলাখাঁ গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতে তালা। কাউকে গ্রেপ্তার আবার কেউ গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে নেই। শিশু আর বৃদ্ধ ছাড়া গ্রামে কেউ নেই। ঘটনার দিন (শনিবার) রাতের প্রত্যক্ষদর্শী কয়েকজন স্কুলছাত্র জানায়, আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুর বাড়ির পাশের বাড়িতে তাঁর মামাতো ভাইয়ের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যায়। এ কারণে বাড়িতে আত্মীয়স্বজনের ভিড় ছিল। রাত ৮টার দিকে রাজু বাড়ির পেছনে একটি মুদিদোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে সাদা পোশাকে এক ব্যক্তি এসে রাজুকে আটক করে এক হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যেতে চান। সে সময় আসিফ নামের এক যুবক এসে পুলিশের সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং রাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে ওই মহল্লা অন্ধকার হয়ে গেলে রাজু এক হাতে হ্যান্ডকাফ নিয়ে দৌড়ে পালিয়ে যান। রাজুর চিৎকারে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা এসে ওই ব্যক্তির চোখেমুখে গোবর ও কাদা নিক্ষেপ শুরু করেন। কিছুক্ষণ পর থানা-পুলিশের গাড়ি এসে তাঁকে উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে শিবগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ নেতা রাজু বিয়ের অনুষ্ঠানে আছেন—এমন তথ্য পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে থানার এসআই রাজীব কৃষ্ণ ধরের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশের একটি দল গাড়িযোগে চক ভোলাখাঁ গ্রামের দিকে রওনা দেয়। কিন্তু তার আগে এসআই মামুন থানার কাউকে না জানিয়ে সাদা পোশাকে একাই মোটরসাইকেলযোগে সেখানে গিয়ে রাজুকে আটক করেন। প্রতিবেশীরা জানান, রাজু বাড়িতেই থাকতেন। থানা-পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গ্রেপ্তার না করার জন্য এক সপ্তাহ আগে এসআই মামুন রাজুর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। তারপরে এসআই মামুন একাই এসে রাজুকে আটক করায় তাঁর বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর গোবর ও কাদামাটি নিক্ষেপ করে হাতকড়াসহ পালাতে সুযোগ করে দেন।এ বিষয়ে পুলিশ সুপার জেদান আল মুসা আজকের পত্রিকাকে বলেন, এসআই আব্দুল্লাহ আল মামুনকে থানা থেকে প্রত্যাহার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com