• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

ট্রাম্প-মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

admin / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২–১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফর করবেন। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়। যা দু’দেশের সুসম্পর্কেরই প্রতিফলন। দুইদিন ব্যাপী এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘এ মুহূর্তে আমি আগে থেকে পূর্বাভাস দিতে পারি না। তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা হবে। আমার ধারণা, যেসব বিষয় আলোচনায় আসতে পারে, সেগুলোর অন্যতম একটি এটা।’

বিক্রম মিশ্রি আশা প্রকাশ করেছেন যে মোদির এই সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত।’

এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে নিয়ে প্রশাসনের তরফ থেকে মন্তব্যের একদিন পর শুক্রবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করে দিল্লি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা নিজ দায়িত্বে ভাষণ দিয়েছেন, এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দেখার সুযোগ নেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com