• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

বগুড়ায় দুর্ধর্ষ খুনসহ ডাকাতির ঘটনার ৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে সংঘটিত দুর্ধর্ষ খুনসহ ডাকাতির ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ঘটনার মূল রহস্য উদঘাটন ও আন্তঃজেলা ডাকাত চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং লুণ্ঠিত নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২), পিতা মৃত রাধেশ শ্যাম পোদ্দারের বসতবাড়িতে ৭-৮ জন অজ্ঞাতনামা ডাকাত টিনের চাল কেটে প্রবেশ করে। বাড়িতে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। ডাকাতির সময় বাধা দিলে বড় বোন বিমলা পোদ্দার (৬৭)-কে শ্বাসরোধে হত্যা করে ডাকাতদল পালিয়ে যায়। দ্রুত অভিযান ও গ্রেফতার ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ইন্সপেক্টর মোঃ রাজু কামালের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করে। একই দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানাধীন বারোপুর এলাকা থেকে চারজন আসামীকে গ্রেফতার করা হয়।১. মোঃ বাহালুল প্রামানিক রাজু (২৯), পিতা মোঃ বাছেদ প্রামানিক, সাং খেউনী বিন্ন্যাচাপড়, থানা শিবগঞ্জ। ২. মোঃ ইমরান (৩১), পিতা মোঃ নাজির উদ্দিন প্রাং, সাং পোগইল, থানা কাহালু। ৩. মোঃ আসলাম (২৫), পিতা মোঃ হাফিজার, সাং শাপলা (তালোড়া), থানা দুপচাঁচিয়া। ৪. মোঃ জুয়েল প্রাং (২৬), পিতা মোঃ নবাব আলী প্রাং, সাং নওদাপাড়া, থানা দুপচাঁচিয়া। মূলহোতা গ্রেফতার ও মালামাল উদ্ধার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন মূলহোতা জুয়েল প্রাং-এর হেফাজতে আছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে কাহালু থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জুয়েল প্রাং-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত নগদ ১৩,০০০ টাকা ও ভিকটিমের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।অপরাধমূলক অতীত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে—মোঃ বাহালুল ইসলাম রাজু: ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৪টি মামলা। মোঃ ইমরান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা। মোঃ আসলাম: ১টি চুরি মামলা। মোঃ জুয়েল প্রাং: ডাকাতি, চুরি, দস্যুতা ইত্যাদি মিলিয়ে মোট ৬টি মামলা বিচারাধীন। ডিবি পুলিশের বক্তব্য: ডিবি বগুড়ার ইন্সপেক্টর মোঃ রাজু কামাল জানান, “ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই মূলহোতাসহ ডাকাত চক্রের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ও নগদ অর্থ আদালতে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, “পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com