• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সাঙ্গু নদীর ধারে কাঠ পাচারের প্রস্তুতি: রুমার পান্তলায় জোত পারমিটের আড়ালে বন উজাড়

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি (বান্দরবান):- বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের পান্তলা মৌজায় জোত পারমিটের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গাছ কেটে বন উজাড় ও কাঠ পাচারের অভিযোগ পাওয়া গেছে। সাঙ্গু নদীর দুই তীরে হাজার হাজার ঘনফুট কাঠ স্তূপ করে রাখা হয়েছে, যা নৌপথে পাচারের অপেক্ষায় রয়েছে।

গত বুধবার (১৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পান্তলা পাড়ার ঘাটের উজানে সেপ্রু মুখ এলাকায় কাঠের বিশাল চ্যালি তৈরি করা হচ্ছে। সেখানে সাতকানিয়া–খাগরিয়া এলাকার কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তারা জানান, ব্যবসায়ী মো. জাহেদ মাঝির তত্ত্বাবধানে দেড় মাস ধরে কাজ করছেন এবং মাসিক ১৫–১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। জাহেদ মাঝি বলেন, তারা বান্দরবানের ব্যবসায়ী কাউছার সদাগরের কাঠ নদীতে নামানোর প্রস্তুতি নিচ্ছেন।

 

স্থানীয়দের মতে, জোত পারমিটে নির্দিষ্ট এলাকার অনুমতি থাকলেও কাঠ ব্যবসায়ী চক্রটি ভিন্ন এলাকা থেকে গাছ কাটছে। এতে পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে, ঝিরি–ঝরনার পানি শুকিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কাউছারের হয়ে কাজ করেন কামাল নামের এক ব্যক্তি, যিনি কাঠ কেনা-কাটা ও পরিবহনের দায়িত্বে আছেন।

সরেজমিনে নদীর দুই তীরজুড়ে কাঠের সারি দেখা গেছে—যা যেকোনো সময় নদীপথে পাচারের জন্য প্রস্তুত।

বনবিভাগ রুমা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান জানান, গালেঙ্গ্যা ইউনিয়নে কয়েকটি পুরোনো জোত পারমিট চালু রয়েছে। কোন মৌজায় কার নামে অনুমোদন রয়েছে, তা তিনি তাৎক্ষণিক বলতে পারেননি। সাবেক রেঞ্জার মো. মুনতাসীর জানান, পান্তলা পাড়া এলাকার তিনজনের নামে জোত পারমিট ছিল, তবে কাউছার কার নামে জোত করেছেন তা কাগজপত্র ছাড়া নিশ্চিত করা যাবে না।

স্থানীয়দের দাবি, জোত পারমিটের আড়ালে চক্রটি সীমার বাইরে বিশাল এলাকায় গাছ কাটছে। এতে বনভূমি নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তারা কাঠ পাচার রোধ ও জোত পারমিট পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com