• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

পরশুরামে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান একটিতে ১ লাখ টাকা জরিমানা এবং আরেকটি চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

dailydhakamail / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে মেসার্স সততা ব্রিকস ও মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফ্যাকচারিং-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ টি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫ ইং) দুপুরে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আখতার নূর এ জরিমানা আদায় করেন।

সূত্র জানায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আখতার নূরের নেতৃত্বে বক্সমাহমুদ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মেসার্স সততা ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

একই দিনে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফ্যাকচারিংকেও ছাড়পত্র না থাকার কারণে তাদের চিমনি ভেঙে দেওয়া হয় ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, র‍্যাব-৭ এর একটি টিম এবং জেলা পুলিশ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, “ছাড়পত্র বিহীন কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। পরিবেশ ও ফসলি জমির টপসয়েল রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com