• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

dailydhakamail / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ কারণে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন ফাঁকা রেখেছে, তার একটি হলো গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিভ রহমান পার্থ।

দলীয় সূত্র জানিয়েছে, আন্দালিভ রহমান পার্থকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি। ইতোমধ্যে ওই আসনে তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

এর আগে ভোলা-১ আসনে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই আসনে আন্দালিভ রহমান পার্থের বিপরীতে বিএনপি আর কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিভ রহমান পার্থ। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এই আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com