• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

সঙ্কট উত্তরণ ও মানবাত্মার শান্তি কামনায় নরসিংদী গোপীনাথ আশ্রমে ৮০প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন

dailydhakamail / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন নিজস্ব প্রতিবেদক:- বিশ্বব্যাপী সংঘাত, অশান্তি, লোভ লালসা এবং হিংসা বিদ্বেষে আকণ্ঠ নিমজ্জিত। সহনশীলতার অভাব প্রকটিত, কটু কৌশলের মারপ্যাচে মানবতা আজ লাঞ্ছিত। এ সঙ্কট উত্তরণ ও মানবাত্মার শান্তি কামনায় এবং কলিহত জীবের উদ্ধারের লক্ষ্যে

২১দিনব্যাপী গীতা পাঠ ও ৮০ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের আয়োজন করেছে নরসিংদীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়াধাম।
আশ্রমের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী
ও সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ সাহা নিম্নলিখিত কর্মসূচি তুলে ধরে সকলকে আমন্ত্রণ জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা ১৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার পর্যন্ত। প্রত্যহ সন্ধ্যায় গীতা পাঠ করেন শ্রীযুক্ত সব্যসাচী গোপীনাথ দাস, শ্রীযুক্ত ব্রজেশ কৃষ্ণ দাসাধিকারী, শ্রীযুক্ত রামচরণ দেবনাথ ভাগবতরত্ন এম.এ, শ্রীযুক্ত কৃষ্ণ কান্ত আচার্য্য,শ্রীযুক্ত শান্ত কুমার জয় অধ্যয়, শ্রীশ্রী প্রাণ গোপাল গিরিধারী ও শ্রীমৎ ওষ্কেরশ্বর দাস ব্রহ্মচারী মহারাজ।
মহানামযজ্ঞের শুভাধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয় গত ২৬ ডিসেম্বর।
অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন, শ্রী নিউটন দেবনাথ (লিটন)।
১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.), শনিবার অরুনোদয় হতে ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) মঙ্গলবার অরুনোদয় পর্যন্ত শ্রীশ্রী হরিনাম সুধা পরিবেশনে ১৩টি দল অংশগ্রহণ করেন। এরা হলেন শ্রীশ্রী নদীয়া বিহারী সম্প্রদায়- ঢাকা,শ্রীশ্রী ভব তারণ সম্প্রদায়- পটুয়াখালি,শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর সম্প্রদায়- গোপলগঞ্জ,শ্রীশ্রী কানাই বলাই সম্প্রদায়- খুলনা,
শ্রীশ্রী রাই ঠাকুর সম্প্রদায়-বরিশাল,শ্রীশ্রী মা ভবতারিনী সম্প্রদায় (মহিলা)-খুলনা,’শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায় -খুলনা,শ্রীশ্রী বন্ধুবিহারী সম্প্রদায়-ঢাকা,
শ্রীশ্রী গোঠের রাখাল সম্প্রদায়-চট্টগ্রাম,শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায়-সাতক্ষীরা,শ্রীশ্রী পার্থ সারথী সম্প্রদায়-নরসিংদী,শ্রীশ্রী রিনা মিনা অষ্টসখী সম্প্রদায় (মহিলা)-খুলনা।
২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ২০২৬খ্রি.) মঙ্গলবার ব্রহ্মমূহুর্তে নাম সংকীর্তন সমাপন, তৎপর নাম সংকীর্ত্তন সহ নগর পরিক্রমা ও দধি ভান্ড ভঞ্জন। মধ্যাহ্নে ভোগারতি মোহন্ত বিদায় অতঃপর মহাপ্রসাদ বিতরণ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com