• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

সিরাজগঞ্জের বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্তদের মাঝে ‘সুক’ (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী বেলুটিয়া চরাঞ্চলের দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী ‘সুক’ (SUK) এনজিও’র উদ্যোগে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গিভ বাংলাদেশ (Give Bangladesh)-এর সহায়তায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকালে প্রথমে বেলুটিয়া চরাঞ্চলে কম্বল বিতরণ করা হয়। পরে যমুনা নদীর পাড়ে অবস্থিত পুঠিয়াবাড়ী জগন্নাথবাড়ী ঘাট ও চরমালশাপাড়া এলাকায় বসবাসরত দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসী মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন এবং শার্প এনজিও’র চেয়ারম্যান মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমন্বয়কারী রুনালায়লা এবং শাখা ব্যবস্থাপক মোঃ সোহাগ আহমেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রচণ্ড কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন শীতবস্ত্র পেয়ে দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসী মানুষজন আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। কম্বল পেয়ে তারা খুশি মনে নিজ নিজ ঘরে ফিরে যান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com