• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড।

dailydhakamail / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মোঃ আঃ আজিজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর গনি স্কুল রোড এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,“আমরা সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এই মানবিক কর্মসূচি শুধু আশুলিয়ায় নয়, ঢাকা ও পর্যায়ক্রমে বাংলাদেশের সকল অঞ্চলে পরিচালিত হচ্ছে।”

সোমবার বিকেল পাঁচটায় আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন,
“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন, গৃহহীন ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ মহৎ কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।” এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী। তিনি বলেন,“শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ চরম কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজ প্রধান,মোঃ হেকমত আলী, মোঃ সোহাগ, রঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষ নিজ নিজ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায়ই মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ও স্বস্তি ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com