• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম।

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

শৈহ্লাচিং মার্মা

রুমা প্রতিনিধি বান্দরবান:-
সকলের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও সামাজিক- সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করবে ‘বম সোশ্যাল কাউন্সিল অব বাংলাদেশ’ (বিএসসি-বি)। নবগঠিত এই কমিটি আগামীতে বম জাতি সত্তার উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে ভূমিকা রাখবার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএসসি-বি নবনির্বাচিত সভাপতি ও বানরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজারলম বম।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে এক আলাপচারিতায় তার কার্যালয়ে দৃঢ় কন্ঠে দৈনিক ঢাকা মেইল’কে এ কথা জানিয়েছেন তিনি।
বিএসসিবি’র নেতাকর্মীরা জানায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত শনিবার বান্দরবানের রুমায় বম কমিউনিটি সেন্টারে ৩৪তম বার্ষিক সাধারণ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রিজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ ও রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই বার্ষিক সাধারণ সম্মেলনে খ্রিষ্টান ধর্মাবলম্বী বম সম্প্রদায়ের বিভিন্ন মন্ডলির পুরোহিত, মৌজার হেডম্যান, পাড়া প্রধান কারবারী, নারী সংগঠন যুব সংগঠন ও যুবসমাজের যুবক-যুবতী নেতৃবৃন্দ এ সম্মেলনে তিন শতাধিক প্রতিনিধি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বিকালে উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়গুলোর পরিবেশ পরিস্থিতি ও সমাজ উন্নয়নে ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপরে নিজ নিজ মতামত দিয়ে কাউন্সিল ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।
পরে উপস্থিত সকল সর্বসম্মতিক্রমে জেলা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিসিবি সাবেক সভাপতি লালজারলম বমকে ও লাললিয়ান সম বমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কেন্দ্রীয় বিএসসি-বি নতুন কমিটি গঠন করা হয়।
বিএসসি-বি কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি লালসাংতন বম,
সহ-সভাপতি লাললিয়ানসাং বম( সাংপুই),
সহ-সাধারণ সম্পাদক রেফারেন্স ভাননোয়াম বম, কোষাধ্যক্ষ লালরৌপুই বম ও সাংগঠনিক সম্পাদক পাস্তর লালভানত্লিং বম।
সংশ্লিষ্টরা জানায়, সম্মেলনে মনোনীত ও নবগঠিত বিএসসিবি কমিটির সদস্যগণ পরবর্তীতে সমাজের নিবেদিত প্রাণ ও গ্রহণযোগ্যতার বিবেচনায় সংগঠনের অন্যান্য সদস্যদের পূর্ণাঙ্গ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করবেন। এ কমিটি আগামী তিন বৎসর মেয়াদে বম সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ সামগ্রিক উন্নয়নের কাজ করবে।
এ কমিটিতে উপদেষ্টারা হলেন রেভ. পাকশিম বিত্লুং রেভ. লালুনরূয়াল বম,রেভ. লালথাংজেল বম, মিঃ লিয়ানাও কারবারি,লালচেও হেডম্যান।
নিরব নিরীক্ষকের দায়িত্ব পালন করেন-
যাজক লালপিয়ান্থং বম,
নিয়াংথন বম।
এছাড়াও মিসেস নেমকিম বম, মেরি জয় বম
ডননেম বম, জিনগেংমাউই বম ও মিসেস জির্টলুয়াং , লাল দুহ সাং বম, লালচেউসাং থাংমিং, রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরি বম ও লালসমথাং কারবারী।
প্রধান কমিশনার হিসেবে রেভ. লালরেমসং বম।

অন্যান্য কমিশনাররা: হলেন রেভ. লালুংরুয়াল বম এবং লালথন বম এর নেতৃত্বে এই নির্বাচন কমিশন-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com