• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)

dailydhakamail / ৯০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার :—

দেশের গণমাধ্যম অঙ্গনে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি সাহসী ও কার্যকর সংগঠন হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

বিশেষ করে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি আজ সাংবাদিক সমাজের কাছে একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা, মামলা, হুমকি ও পেশাগত হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে।

দেশের যেকোনো প্রান্তে কোনো সাংবাদিক বিপদে পড়লে সংগঠনের নেতৃত্ব দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে।
মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কোনো সাংবাদিক গ্রেপ্তার হলে নিজস্ব অর্থায়নে জামিন ও আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়—যা সাংবাদিক সমাজে প্রশংসিত ও দৃষ্টান্তমূলক ভূমিকা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংগঠনটির একটি উল্লেখযোগ্য দিক হলো—কোন সাংবাদিক কোন সংগঠনের সদস্য, তা নয়; বরং তিনি প্রকৃত সাংবাদিক কিনা, সেটিই বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই মানবিক ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে সংগঠনটি দ্রুত সাংবাদিকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে, মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত রাজনৈতিক, সামাজিক ও প্রভাবশালী মহলের নানা চাপ ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করেন।
এসব বাস্তবতা বিবেচনায় রেখে সংগঠনটি সাংবাদিকদের আইনি সহায়তা, সাংগঠনিক সমর্থন এবং নৈতিক শক্তি জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন,“সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও ঝুঁকিপূর্ণ পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নির্যাতন ও মামলার মুখে পড়তে হয়। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব গঠনের মূল উদ্দেশ্যই হলো—এমন নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের পেশাগত অধিকার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,“একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সেই সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা জরুরি। ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবকে একটি আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,“বর্তমান সময়ে সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
সত্য সংবাদ প্রকাশ করলেই মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের একা ছেড়ে দেওয়া যায় না। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও জানান,“সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন আমাদের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি নির্যাতিত সাংবাদিকদের আইনি ও সাংগঠনিক সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেবল বিবৃতি বা বক্তব্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্বাসী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় সংগঠনের নেতারা সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ন্যায়বিচার নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি সমাজের কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বর্তমান নেতৃত্বের দূরদর্শিতা, ঐক্য ও কার্যকর ব্যবস্থাপনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) দিন দিন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় থাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।

সাংবাদিক সমাজের একটি বড় অংশের মতে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) বর্তমানে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের জন্য একটি আস্থার প্রতীক ও নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সাহসী, মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে সংগঠনটি দ্রুত সাংবাদিকদের বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে দেশব্যাপী সুপরিচিতি লাভ করবে এবং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com