• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :- বগুড়ার সোনাতলায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছে মাত্র ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান।

পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার এই শিক্ষার্থী মাত্র ৫০ দিনে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

হাফেজ আব্দুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের মোঃ সাজু বেপারীর ছেলে। অল্প বয়সে তার এই অসাধারণ সাফল্যে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাসেমী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সৈয়দ আহমেদ কলেজ মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এ টি এম জিন্নুর হক, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বি, ঢাকা পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতী নুরুল আলম, বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শামসুদ্দোহা, আল্লামা ইসমাইল সাহেব, বগুড়া জামিয়াতুর রশিদ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শফি কাসেমী, চকসূত্রাপুর মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী আনোয়ার শেখ, আল রিয়াদ হজ্ব গ্রুপের আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে কুরআনের হাফেজ হওয়া আব্দুর রহমানের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক।

তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দ্বীনি শিক্ষায় আরও অগ্রসর হয়ে ইসলাম ও সমাজের খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com