• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পূর্ণ হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনসিসি শিক্ষার্থীরা প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের গার্ড অব অনার প্রদর্শন করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, যিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধনের ঘোষণা দেন। তিনি বক্তব্যে বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে সু-শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে, সুন্দর সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য এবং সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার,জেলা শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার,সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম,মোঃ রবিউল হাসান মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেম এবং আব্দুস ছালাম। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক প্রীতিশ কুমার কুন্ডু, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শারীরিক চেতনার উদ্দীপনা বৃদ্ধি করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com