• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান

dailydhakamail / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :- বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারও সেই সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বগুড়ার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন,
‘ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।’

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
তিনি বলেন, শিবগঞ্জের মানুষ উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে ঐক্যবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভাকে কেন্দ্র করে মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত এলাকায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে একনজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। আয়োজকদের দাবি, পথসভায় অন্তত অর্ধলক্ষ মানুষের উপস্থিতি ছিল।

জনস্রোতে পুরো মোকামতলা এলাকা মুখরিত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পথসভার কর্মসূচি সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com