• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা ।

dailydhakamail / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

শৈহ্লাচিং মারমা
রুমা প্রতিনিধি বান্দরবান:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ডাটাগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।
বান্দরবানের রুমা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

সোমবার (২ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় রুমা উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক শরীফ এতে সভাপতিত্ব করেন।
সমাপণি বক্তব্যে ইউএনও বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত জনবল মাঠপর্যায়ে সঠিকভাবে কাজ করলে নির্বাচন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় ডাটাগ্রহণ কার্যক্রম, নির্বাচন সংক্রান্ত নিয়ম-কানুন ও ব্যবহারিক দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য যে, আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের দিন সুষ্ঠু , সুন্দর ও নিরপেক্ষ অনুষ্ঠান সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশিত দায়িত্ব এইসব কর্মকর্তাগণ স্বীয় দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com