• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর আদর্শ ও ন্যায়পরায়ণতা: তারেক রহমান

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ—ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে তিনি অতীতে বিএনপির রাষ্ট্র পরিচালনার সময় সংঘটিত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে—এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও জনগণের সমর্থন প্রয়োজন। ব্যক্তি ও পরিবারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ধানের শীষে ভোট চান।

বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকারও করেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন পেলে আগামী সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।

ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের পরদিন থেকেই নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দায়িত্ব নেবেন এবং তারা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও জানান।

ভাষণের শেষাংশে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। তিনি ওই দিনকে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে উল্লেখ করে ধানের শীষের বিজয় কামনা করেন।

 

 

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com