• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

এস,এম রফিক

নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। তিনি টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমিনুল হক ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা উত্তরের বিএনপি শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি “ধানের শীষ” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি।

নির্বাচনে পরাজিত হলেও সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও জল্পনা-কাল্পনা ছিল। নির্বাচিত হলে নতুন সরকারে তিনিই ক্রীড়া মন্ত্রী হতে পারেন—এমন ধারণা ছিল। কিন্তু পরাজয়ের পর কে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাবেন তা নিয়ে নানা মহলে বিভিন্ন নাম আলোচনা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল হককেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের মধ্যে তিনি একমাত্র টেকনোক্র্যাট কোটার প্রতিনিধি। পুরো মন্ত্রিসভায় মোট তিনজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের মধ্যে বাকি দুজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ঢাকা-১৬ আসনের জনগণের মধ্যে আনন্দ ও আশা দেখা দিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com