• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে সমালোচনা নওগাঁয়

dailydhakamail / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ বুলবুল আহম্মেদ (বুলু) নওগাঁ জেলা প্রতিনিধি:-

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ নিশ্চিত করার এ উদ্যোগকে স্বাগত জানানো হলেও, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা যায়, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলমান থাকবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আমন্ত্রণপত্র বিতরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন সাংবাদিকের দাবি, নওগাঁ জেলা প্রেসক্লাব ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এতে জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করে বলেন, “সমন্বয়ের কিছু সমস্যা ছিল। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি যেন না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।” তিনি আরও জানান, সম্প্রতি ঢাকায় অবস্থানের কারণে সবার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ডা. মো. মাহফুজার রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ’। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, “জেলায় একাধিক স্বীকৃত সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব সংগঠনকে সমান গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।” তিনি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান।

স্থানীয় সাংবাদিকদের অভিমত, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা। এতে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, তেমনি কোনো পক্ষ অবহেলিত হওয়ার সুযোগও থাকবে না।

রমজান মাসে জনসেবামূলক এ উদ্যোগ প্রশংসনীয় হলেও, সংশ্লিষ্টদের মতে আয়োজনে অন্তর্ভুক্তিমূলক মনোভাব বজায় রাখাই হবে প্রশাসনের জন্য অধিকতর গ্রহণযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com