• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দাকোপ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

অতনু চৌধুরী (রাজু), নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অবৈধ মজুদদারি প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে দাকোপ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দাকোপ উপজেলার চালনা বাজারের বিভিন্ন আড়তে সমন্বিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দাকোপ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু।

তিনি চালনা বাজারের বিভিন্ন দোকান ও পাইকারি আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের ভেজাল পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের প্রতি নৈতিকতা বজায় রেখে সঠিক দামে পণ্য বিক্রির আহ্বান জানান।

অভিযানে দাকোপ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রমজান মাসকে কেন্দ্র করে বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের তদারকি কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন সচেতন মহল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com