• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ

dailydhakamail / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শাবানা চৌধুরী, বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান–এ ম্যানেজার বাহাউদ্দিন লিটন এর বহিষ্কারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাগানবাসী। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বাগানে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, আগামী ২০ মার্চ সার্বজনীন উৎসব উপলক্ষে বাগানের জলাশয় থেকে মাছ আহরণের অনুমতি চাইতে গেলে ম্যানেজার বাহাউদ্দিন লিটন তা প্রত্যাখ্যান করেন। অভিযোগ, এ সময় তিনি সার্বজনীন পূজা কমিটির সভাপতি স্বরজিত পাশি কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনাটি ধীরে ধীরে বাগানবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়রা ম্যানেজারের কাছে জবাবদিহির দাবি করেন।

সর্বজনীন পূজা কমিটির সভাপতি স্বরজিত পাশি বলেন,“আমি বিষয়টি কাউকে জানাইনি। পরে কেউ বা কারা বিষয়টি বাগানবাসীর কাছে জানালে তারা ম্যানেজারের কাছে জানতে চায় কেন আমাকে গালিগালাজ করা হয়েছে। আমি কোনো অপরাধ না করেও অপমানিত হয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং ম্যানেজারের বহিষ্কার দাবি করছি। যদি দাবি না মানা হয়, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

এলাকাবাসীর অভিযোগ, বর্তমান ম্যানেজার দায়িত্ব গ্রহণের প্রায় ৯ মাস পরে থেকেই বাগানে বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। প্রায়ই ছোটখাটো বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে।

বাগানবাসী বলেন,“আমরা খেটে খাওয়া মানুষ। বাগান বাঁচলে আমরা বাঁচব, আর আমরা বাঁচলে মালিকপক্ষও বাঁচবে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এনটিসির পারকুল ও প্রেমনগর চা বাগানেও তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে।

তখন বাগানবাসীরা মানববন্ধন করে প্রতিবাদ জানালে তাকে অন্য বাগানে স্থানান্তর করা হয়।

বর্তমান পরিস্থিতিতে তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দারা অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ম্যানেজারের বদলির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com